বর্তমান সময়ে মুনাফিকী একটা কমন আত্মার রোগে পরিণত হয়েছে।
বর্তমান সময়ে মুনাফিকী একটা কমন আত্মার রোগে পরিণত হয়েছে।
মুনাফিকের 'নফক' শব্দটার অর্থ হলো নলের দুই মুখ
অর্থাৎ যে ব্যক্তির অন্তরে এক বাস্তবে আরেক এদের মুনাফিক বলা হয়।
কুরআনের শতাধিক আয়াতে মুনাফিকদের বিষয়ে আলোচনা করা হয়েছে,স্বতন্ত্র সুরা নাজিল হয়েছে এবং মুসলমানদের জন্য তাদের অমুসলিম শত্রুদের তুলনায় মুনাফিকদেরকে অধিক বিপজ্জনক শত্রু ও সর্বনিকৃষ্ট কাফির হিসেবে উল্লেখ করা হয়েছে।
আল্লাহ ওয়াদা করেছেন- মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফেরদের জন্য রয়েছে দোজখের আগুন।তাতে তারা চিরদিন থাকবে।
সেটাই তাদের জন্যে যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্যে রয়েছে স্থায়ী আজাব।
(সূরা তাওবাহ আয়াত ৬৮)
-এ জাতীয় স্বভাবকে আমরা তেমন গুরুত্ব দিইনা।কারন তা আমাদের সমাজের সকল মানুষের মধ্যে কম বেশি প্রচলিত।
সুতরাং আত্মশুদ্ধির মাস রমজানে আত্মোপলব্ধির জন্য আমরা এ ব্যপারে আরো বেশি জানতে পারি।যাতে আমরা সতর্ক হতে পারি নফক থেকে।

কোন মন্তব্য নেই
please do not enter any spam link in the comment box.