চাঁদা না দেওয়ায় স্কুল শিক্ষকের ৪ লক্ষ টাকার গাছ কেটে ফেললো ।
চাঁদা না দেওয়ায় স্কুল শিক্ষকের ৪ লক্ষ টাকার গাছ কেটে ফেললো।
চাঁদা না দেওয়ায় স্কুল শিক্ষকের ৪ লক্ষ টাকার গাছ কেটে ফেললো।
চট্টগ্রামের জেলার মীরসরাই উপজেলার গোলাম রহমান সাহেব চাঁদা দাবি করেন ও মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষক জনাব নুরুল মোস্তফা চাঁদা দিতে অশ্বিকৃতি জানালে প্রায় ৪ লক্ষ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার উপর।
একই মাসে চট্টগ্রাম জেলার মীরসরাইবাসিকে আরেকটি অমানবিক ঘটনার স্বাক্ষি হতে হলো।
ঘটনাটা ঘটেছিলো গত (৬ জুন২০২০) শনিবার।
চট্টগ্রামের প্রবেশদ্বার,
মীরসরাই উপজেলার মীরসরাই সরকারি মাধ্যমিক মডেল উচ্চ বিদ্যালয়ের সন্মানিত সহকারি শিক্ষক জনাব নুরুল মোস্তফা স্যার ঐ স্কুলে পাঠদানের পাশাপাশি বেশ কিছু বছর ধরে পাহাড়ে উন্নত জাতের ফল-ফলাদি লেবু এবং মাল্টার চাষ করে আসতেছিলেন প্রায় কয়েক বছর ধরে।
এরই মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন গোলাম রহমান সাহেব। কিন্ত এই করোনা ভাইরাস মহামারী মধ্যে গত (৬ জুন২০২০) শনিবার বড়তাকিয়া বিট কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা (বারৈয়াঢালা) জনাব গোলাম ফারুক সাহেব মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব নুরুল মোস্তফা এর ভাষ্য মোতাবেক তাঁর কাছে অনৈতিক ভাবে কিছু টাকা দাবি করে ও নুুুুরুল
মোস্তফা সাহেব তার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গোলাম রহমান সাহেব হঠাৎ কারো কোন অনুমতি ছাড়া তার বাগানে জোরপূর্বক ঢুকে চোখের সামনেই ১০০০ ফলনশীল বৃক্ষাদি লেবু এবং ফল সহ মোট ২০০ মাল্টা গাছ কেটে ফেললেন এবং শিক্ষক জনাব নুরুল মোস্তফাকে অকথ্য অশালীন ভাষায় বিভিন্ন কথা বললেন গোলাম রহমান সাহেব।
শিক্ষকের দাবি তাঁর এখানে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনার বিচার চেয়ে গতকাল সোমবার চট্টগ্রামের মীরসরাইতে কর্তিত চারা দেখিয়ে মানববন্ধন করেছেন মাধ্যমিক মডেল উচ্চ বিদ্যালয়ের সন্মানিত সহকারি শিক্ষক জনাব নুরুল মোস্তফা।
মানুষের ক্ষোভ ফলন্ত গাছের উপর কেন হবে?
এ ব্যপারে তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

কোন মন্তব্য নেই
please do not enter any spam link in the comment box.