Header Ads

Header ADS

ফ্রান্সে স্কুল খুলে দেওয়ার পর পরই ৭০ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত !

ফ্রান্সে স্কুল খুলে দেওয়ার পর পরই ৭০ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত !

   

ফ্রান্সে স্কুল খুলে দেওয়ার পর পরই ৭০ জন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে!

 


প্রান্সে মৃত্যুর হার কিছুটা কমার পর সেই দেশের সরকার লকডাউন খোলে দেওয়ার সিদ্ধান্ত নেয়‌‌ ও এরপর যখন স্কুলগুলো খোলে দেওয়া হয় ঠিক এক সপ্তাহের মধ্যেই নতুন করে আরো ৭০ জন শিক্ষার্থীর কাছ থেকে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই সংবাদ জানানো হয় প্রান্সের শিক্ষামন্ত্রী জিন মাইকেল ব্ল্যানকোয়ার থেকে। ফ্রান্সে করোনা মহামারী চারদিকে ছড়িয়ে পড়লে সেই দেশের সরকার স্কুলসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৭ই মার্চ থেকে।

তারপর গত দুমাস পর্যন্ত ফ্রান্সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার পর, দেশটিতে ধীরে ধীরে এই লকডাউনের ব্যাপারে নতুন করে শর্তসাপেক্ষে কিছু নীতি জারি করা হয়। এর মধ্যে ফ্রান্সের সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, সামান্য কিছু দোকানপাট, প্রি-স্কুল এবং এলিমেন্টারি স্কুল খুলে দেওয়া হবে এই লকডাউন এর ভিতরে।

ফ্রান্সে স্কুল খুলে দেওয়ার পর পরই ৭০ জন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে!

এরপর ফ্রান্সের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে, কোনও ক্লাসে প্রি স্কুলের মধ্যে পনেরো(১৫) জনের বেশি ছাত্র থাকতে পারবে না এবং প্রি স্কুল ব্যতিত অন্য সব স্কুলের মধ্যে দশ(১০) জনের বেশি ছাত্র থাকতে পারবে না। 
এই করোনাভাইরাস মহামারীর এমন ভয়াবহ পরিস্থিতিতে ফ্রান্সের শিক্ষামন্ত্রী জিন মাইকেল ব্ল্যানকোয়ার এর কাছ থেকে জান যায় যে, স্কুল খুলে দেওয়ার প্রায় এক সপ্তাহের ব্যবধানে শিক্ষার্থীদের মধ্যে ৭০ জন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

শিক্ষামন্ত্রী জিন মাইকেল ব্ল্যানকোয়ার এর কাছ থেকে আরোও জানা যায় যে, 
তিনি বলেছেন আর এই করোনা ভাইরাস ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে যারা আক্রান্ত তাদের সবাই সংক্রমিত হওয়ার ঘটনায় ঘটতে দেখা গেছে স্কুল তথা শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে।‌‌ শিক্ষামন্ত্রী এই প্রাদুর্ভাব  নিয়ে আরও বলেন,  স্কুলগুলো খুলে দেওয়ার পরপরই প্রায় ১ লক্ষ ৪০ হাজার শিক্ষার্থী কোন সমস্যা ছাড়াই রীতিমতো ক্লাস করতে পেরেছে ও সেখানে তারা  নির্দ্বিধায় স্কুল থেকে ফিরেছে। 

১ লক্ষ ৪০ হাজার শিক্ষার্থীদের মধ্যে সেই অনুযায়ী ধরতে গেলে সওর(৭০) জন শিক্ষার্থী করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যাটাই সীমিত পরিসরে খুবই কম বলে মনে করতেছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী জিন মাইকেল ব্ল্যানকোয়ার। দেশটির যেই সমস্ত স্কুলগুলোতে ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে যারা করোনা মহামারীতে আক্রান্ত হয়েছিল শুধুমাত্র তাদের কথা বিবেচনা করে ফ্রান্সের সরকার আবার আগের মত সেইসব স্কুলগুলো বন্ধ করার ঘোষণা দেয়।   

ফ্রান্স ও ইউরোপ মহাদেশের সেইসব দেশগুলির অন্যতম যেখানে মৃত্যুর হারও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতেছে আবার ওই সব দেশগুলোতে লকডাউন ও  শিথিল হতে শুরু করেছে। যেমন-নরওয়ে, সুইডেন, ইংল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, সাইপ্রাস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড,
স্পেন, ইতালি, পর্তুগাল, সার্বিয়া, বেলজিয়াম, গ্রীস, রুমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও স্লোভাকিয়া ইত্যাদি।




ফ্রান্সে মোট ১ লক্ষ ৫১ হাজার ৪৯৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৬৮ হাজার ২৬৮ জন দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৮ আটাশ হাজার ৭১৭ জন।  

বর্তমানে পুরো বিশ্ব জুড়ে করোনা আক্রান্ত হয়েছে ৬ লক্ষ ৫৬ হাজার ১৮৭ জন গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ১ লক্ষ  ১৬ হাজার ৪৮  জন।
মোট সুস্থ ২৫ লক্ষ ৬২ হাজার ১৯১ জন। 
মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৭১১ গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৫ হাজার ১৭ জন।

Total cases

Confirmed
6,054,187
+116,048
Recovered
2,562,191
Deaths
368,711
+5,017

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.