Header Ads

Header ADS

ছকটি অনুসরন করে ত্রান বিলি করলে সুষম বন্টন নিশ্চিত হবে। কোথাও কোন বিশৃংখলা হবে না। আজকের তাজা খবর tazabdnews




উপজেলায় ত্রাণ ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর রূপরেখা। যা খুবই গুরুত্বপূর্ণ
___________________________

মীরশ্বরাই উপজেলা প্রশাসন থেকে নিচের ছকটি অনুসরন করে ত্রান বিলি করলে সুষম বন্টন নিশ্চিত হবে। কোথাও কোন বিশৃংখলা হবে না।বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন সংগঠন ত্রান দিলেও সব তথ্য এখানে থাকবে।ইনশাআল্লাহ।

১.কার্ডটা উপজেলা প্রশাসন থেকে সরবরাহ ও স্থানীয় সরকার প্রশাসন থেকে ওয়ার্ডভিত্তিক অভাবিদের জন্য
ইস্যু করা হবে।যত খুশি তত।

২.নিয়ম করতে হবে যে,কার্ড ছাড়া কাওকে  কোন ব্যক্তি, সংগঠন,কর্তৃপক্ষ কেউই ত্রান দিতে পারবে না।

৩. যারাই ত্রান দেবেন এই কার্ডের একটি ঘরে স্বাক্ষর/সিল মেরে দেবেন।যাতে কতবার সাহায্য পাওয়া গেল, কে কে দিল জানা যায়।

৪.ঘর পূরনের সময় তারিখ দিতে হবে।যাতে সেই তারিখ দেখে অন্য দাতারা বুঝতে পারে ঠিক কত দিন আগে এই কার্ডধারী ত্রান পেয়েছে।

৫. এই কার্ডের নকল যেন বের করা না যায় সেজন্য ব্যতিক্রমী কাগজ লাগবে।এতে একই পরিবার অসাধু উপায় অবলম্বন করতে পারবে না।

৬. এই কার্ড প্রত্যেক অভাবির হাতেও দেয়া যায়।আবার স্থানীয় সরকার চাইলে নিজেদের মনিটরিংএও রাখতে পারে।প্রশাসন রাখলে ১০০ সফল হবে।দাতারা সরাসরি প্রশাসনের দ্বারস্থ হবে।

৭. এই ফরম্যাট ৩০ দফা ত্রানের
উপযোগি। 

বর্তমানে ত্রান অব্যবস্থাপনার কারনে কেউ ১০ বস্তাও পাচ্ছে,কেউ ১ বস্তাও না পেয়ে কাঁদছে।করোনা পরিস্থিতি দীর্ঘমেয়াদি হতে পারে।দেখা দিতে পারে চরম মানবিক বিপর্যয়। আসতে পারে ব্যপক সাহায্যও।
সেদিকটা খেয়াল করে এ ব্যপারে দূরদর্শী পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা কর্তৃপক্ষের নিকট অনুরোধ থাকলো।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.