Header Ads

Header ADS

করোনার বেশ কয়েকজনের মৃত্যুতে সয়লাব ফেসবুক।

করোনার বেশ কয়েকজনের মৃত্যুতে সয়লাব ফেসবুক।

করোনার বেশ কয়েকজনের মৃত্যুতে সয়লাব ফেসবুক। বাস্তবের চেয়েও বেশি ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

বাঙ্গালীরা তো বহু আগে থেকেই বার বার মরে গেছে মনের করোনায়, ফেসবুকের করোনায়।

একটা বাস্তব গল্প শুনুন-
ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী তখন সুকর্নের মেয়ে মেঘবতী।
তখন সেদেশে নকল ঔষধের এতই ছড়াছড়ি ছিল যে, তদন্তে দেখা গেলো স্বয়ং প্রধানমন্ত্রী শত কড়াকড়ির সত্ত্বেও বহু নকল ঔষধ খেয়েছেন। বিশেষজ্ঞরা তদন্ত করে বিস্ময়ের সাথে খেয়াল করলেন, তাতে মেঘবতীর কোন ক্ষতিতো হয়ইনি বরং রোগটাই সেরে গেছে!

আরেকটা গল্প ৫ম শ্রেনীতে থাকতে আমাদের মুকুন্দ্রনাথ স্যার বলেছিলেন।
এক গনক রাজাকে শুধালেন, আপনার পুত্রকে অমুক মাসের অমুক দিন বাঘে খাবে। রাজা তখন থেকে প্রাসাদে লুকিয়ে রাখলেন পুত্রকে।
দিনটি ঘনিয়ে আসছে।
সবার মধ্যে উৎকন্ঠা।
ছেলে বলে- বাবা, বাঘ দেখতে কিসের মত? আমি না চিনলে আত্মরক্ষা করবো কীভাবে?

রাজা শিল্পীকে দিয়ে এঁকে দেখালেন। ঝুলিয়ে রাখা হলো দেয়ালে।
নির্দিষ্ট দিন ঘুম থেকে উঠেই চোখ পড়ে বাঘের উপর।
সবার সামনেই ধড়পড় করেই মরে গেলেন রাজপুত্র।
সবাই বললেন, তাকে বনের বাঘে খায়নি সত্য, মনের বাঘেই খেয়েছে।

হ্যাঁ করোনার কথাই বলছি।

আমাদের মনের করোনায় তো গত ২ মাস থেকেই খেয়ে ফেলেছে। উহানে থাকতেই।

এই কয়েকজনের মৃত্যুতে বিচলিত হবার কি আছে?

আল্লাহর উপর ভরসা রাখুন।
চিকিৎসকের নির্দেশনা অনুসরন করুন।
তাকদীরে মৃত্যু না থাকলে শত করোনাও কিছু করতে পারবে না। এটাই ১০০% বাস্তব কথা।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.