একজন মুসলমানের প্রতিদিনের করনীয় কাজ কি কি?
একজন মুসলমানের প্রতিদিনের করনীয়
কাজ কি কি?
১▶ সবসময়- নিজের ঈমানকে খাঁটি রাখবে (তাহলে অল্প আমলই তাঁর নাজাতের জন্য যথেষ্ঠ হবে-হাদিস)
২▶ সবসময়- সৎকর্ম করবে,আত্মশুদ্ধিতে থাকবে,হিজরত করবে।
৩▶ সবসময়- মানুষকে সৎকাজের আদেশ করবে,অসৎকাজের নিষেধ করবে।দ্বীনের দাওয়াত দেবে
৪▶ উপরের কাজগুলো করতে গেলে তার উপর অাঘাত,অপবাদ,বাঁধা আসবে।
সফল না হওয়া পর্যন্ত প্রতিটি কাজে সবর/ধৈর্য ধরে এগিয়ে যাবে।
মহান আল্লাহ সূরা আসরে এই চারটি কাজকে মুসলমানের জন্য ফরয করেছেন,যেখানে ১ম দুটি নিজের জন্য,শেষ দুটি সমাজের জন্য।বলেছেন যারা এ কর্তব্য পালন করবে না তারা সন্দেহাতীতভাবে ক্ষতিগ্রস্থ হবে।
অথচ দুঃখের বিষয়- আজ আমরা নিজের দুইটা নিয়েই সন্তুষ্ট।সামাজিক কর্তব্য (৩,৪) নিয়ে বে-খবর।
#ঈমান #আমল #দাওয়াত #সবর

কোন মন্তব্য নেই
please do not enter any spam link in the comment box.