Header Ads

Header ADS

বয়স্ক মুরুব্বিদের সাথে ভাব জমানোর ঝোঁকটা আমার বহু পুরনো। (জীবনের গল্প)


বয়স্ক মুরুব্বিদের সাথে ভাব জমানোর ঝোঁকটা আমার বহু পুরনো। (জীবনের গল্প)
 

জীবনের গল্প:

বয়স্ক মুরুব্বিদের সাথে ভাব জমানোর ঝোঁকটা আমার বহু পুরনো। 

জীবন নাটকের চেয়ে ও নাটকিয়


আমার বাবা ছিলেন নিভৃতচারী।
বিশেষ করে বড় ছেলে মারা যাবার পর থেকে আরো বেশি ঘরকুনো হয়ে যান,কথা বলা কমিয়ে দেন।
মসজিদে নামাজ পড়তেন না খুব একটা, জুমা ছাড়া।ঘরে পড়তেন।অনেক হুজুরকে তিনি ভন্ড বলতেন।

দুয়েকজন পরিচিত মুরুব্বি এটা নিয়ে কানাঘুষা করতো।গীবত করতো আমার সামনেও!

বাবা তখন
প্রায়ই বলতেন অমুকের সাথে মিশোনা,অমুকের সাথে চলো না।
আমি বিরক্ত হতাম।বলতাম সে তো পরহেজগার,নীতিবান লোক,নামাজ পড়ে!কেন আপনি বিরোধীতা করেন?
তবুও আমি মিশতাম,চলতাম।চা খেতাম,খাওয়াতাম।

বাবা নেই,সংসার জীবনে প্রবেশ করেছি ২বছর হলো।
এই পর্যায়ে এসে দেখতে পেলাম-যে লোকগুলোকে আমি ভালো মনে করতাম এদের অনেকের আগের জীবন সুখকর ছিল না। ছিল কলংকময়। লাম্পট্যে অভিযুক্ত।ঘুষ খোর সুদ খোর।
"আমি এখন ভালো হয়ে গেছি"- এটা বুঝানোর জন্যই মূলত এরা একটা বেশ ধারন করেছে।

এর বিপরীতে বাবা ছিলেন সহজ সরল।
তাঁর লাগানো ক্ষেতে গরু নামিয়ে দিলেও প্রতিবাদ করতেন না।ফুল ফলে ভরা শিমগাছ কদু গাছ কেটে দিয়ে মজা নিতো দুর্বৃত্তরা,বাবা থাকতেন নির্লিপ্ত।

শেষ পর্যন্ত হলো কি!
যিনি সহজ সরল ছিলেন তার নিন্দা হতো
করতো কারা?
যারা অপরাধি তারা।

--হ্যাঁ এটাই আমাদের বাস্তব প্রতিচ্ছবি।

গতকাল এক প্রতারকের কাছে টাকা ফেরত চাইলে বললেন- আপনার মনটা খুবই নোংরা!
-----কেন????
কারন ঈদের আমেজের মধ্যে পাওনা টাকা চেয়েছি। তিনি আমার কান্ড জ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন!
আমি তো থ! বলে যেতে লাগলেন অনেক কথা,দুয়েকজন শুনছেনও।
আমি আর লজ্জা ভেঙ্গে বলার সাহস পেলাম না আজকে সাতটা বছর কীভাবেই যে ঠকিয়ে যাচ্ছে লোকটা!

এভাবে সমাজের রন্দ্রে রন্দ্রে ভালো লেবাস আর বাকপটুতা দিয়ে ঘাপটি মেরে আছে মনুষ্য শয়তানগুলো!
যাদের প্রথম দর্শনে আমরা ফেরেশতা ভাবি।
এরাই সকল মিথ্যাচার অপবাদ,গুজবের ডিপো।
এসব চোররা অন্যদের ভালো খারাপের সার্টিফিকেট দেয়।

আর এখন যারা বয়সে তরুন,
লোক ঠকানো,প্রতারনা,মিথ্যাচার করে ধান্ধা করেন- আপনি নিশ্চিত থাকুন সামর্থবান হয়ে এরা হঠাৎ একসময় ওমরায় যাবেন,খোঁচা খোঁচা দাড়ি রাখবেন।
সাদা গেঞ্জির উপরে ধবধবে পাতলা সুতির পাঞ্জাবি,সাদা পাজামা পড়ে চলা শুরু করবেন।
আর আগের মরে জাহান্নামে যাওয়া শয়তানগুলোর স্থলাভিষিক্ত হবেন।

এভাবেই চলছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা...
চরিত্রহীন থেকে আমাদের চারিত্রিক সনদ নিতে হয়।
ভালো-খারাপের স্বীকৃতি নিতে হয়।

ক্ষমা করে দিও বাবা,তোমার সতর্কতা আমলে নেইনি বলে।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.