Header Ads

Header ADS

যার জন্য চুরি করি সে বলে চোর! জীবনের গল্প।

যার জন্য চুরি করি সে বলে চোর!  জীবনের গল্প।

যার জন্য চুরি করি সে বলে চোর! 

জীবনের গল্প।


আজ থেকে ৭/৮ বছর আগের কথা।
ঢাকা-চিটাগং হাইওয়ে তখনও দুই লেনের হয়নি।

বড় আপু-দুলাভাই শহর থেকে সিলেট যাবেন।
বড়তাকিয়া নামক স্থানীয় একটা স্টপেজ থেকে আমার আম্মাও যোগ দেবেন তাদের সাথে।

আপু ফোন দিয়ে বলেন গাড়ি ছেড়ে দিয়েছে তোমরা প্রস্তুত হও।
আমরা তড়িঘড়ি করে বড়তাকিয়া এসে হাজির।
দুই ঘন্টা ধরেও ওদের দেখা নেই।

বসতে বসতে আমাদের খুব বিরক্ত লাগছিল।
শীতের সকাল। চাষী আর সবজি বিক্রেতারা নানান শীতকালিন সবজি বড়তাকিয়া রোডে এনে জমা করেছেন।
গাড়িতে উঠানামা করা নিয়ে সবাই ব্যস্তসময় পার করছে।

সেই কখন থেকে শুনছি একটা সবজি বিক্রেতা মহিলা সবজি সরবরাহকারীকে বকাঝকা করছেন।
" এতগুলো টাকা নিয়ে কি সবজি দিলি আমারে"
"এই সবজি আমি কীভাবে বেচবো"
"তুই সবসময় আমারে ঠকাস কেন"
"আমি মহিলা বলে আমারে ঠকাইলী"

সবজি ব্যবসায়ীর উদ্দেশ্যে অনর্গল বকে যাচ্ছে মহিলাটি।লোকটির কোন ভাবান্তর নেই।
আপন মনে গাড়িতে সবজি লোড করছে।

.... আমি মহিলা বলে তুই যে ঠকাইলি এই সবজি আমি কেমনে বিক্রি করমু...

এই কথা সে বারবার রিপ্লাই করছে।শীতের কুয়াশাভেজা সকাল যখন কাটতে শুরু করেছে আস্তে আস্তে লোক সমাগমও বাড়ছে মহাসড়কে।

মহিলার চিল্লাচিল্লিতে এক পর্যায়ে বড় জটলা পেকে গেল।

সবাই ষাটোর্ধ্ব  মহিলাটির প্রতি সহমর্মী হয়ে বেচারা সরবরাহকারীকে মার লাগাবে এমন অবস্থা,যার মুখে যা আসছে তাই বলছে বেচারাকে।

এবার সরবরাহকারীও উত্তেজিত।রাগে গরগর করে মহিলার কাছে বেচা সবগুলো সবজি নিয়ে নিচ্ছেন।
গলাফাটিয়ে চোখ লাল করে বলছেন: " এই মহিলা প্রতিবারই এই নাটক করে..ঠিক আছে তোমার টাকা তুমি নাও..আমার সবজি আমি নিয়ে যাচ্ছি...

এই বলে হেঁচকা টানে খাঁছি(খাঁছা) ভর্তি সবজিগুলো পিকআপে তুলছেন।

মহিলার এবার নরম সুর।
সবার উৎসুক নজর মহিলার দিকে।
মহিলা এবার উপস্থিত সবাইকে বকাঝকা শুরু করে দিলেন।

বললেন: " আমি সবজি ফেরত দিমুনা। আমরা ব্যবসা করি, মালামাল নিয়ে কত কথা বলমু..
সেটা ব্যবসায়িক হিসাবনিকাশ...
 আপনারা কেন ওর সাথে এমন করছেন?"

সবারতো মাথায় হাত। যার জন্য চুরি করি সে বলে চোর!
রাজ্যজুড়ে বিস্ময়।
কি বলেরে এই বেটী!!!
সবাই বিব্রত।

"দেখছেন?... দেখছেন আমি বললাম না এই বেটী বড় হারামজাদা... আপনারাতো একতরফা আমারে গালি দিতেছেন.. ও সবসময় এই রকম করে...

-হাঁক ছেড়ে আঙ্গুল তুলে সবার উদ্দেশ্যে বলে উঠলেন সবজি সরবরাহকারী।

সবাই এবার এই মহিলাকে তুলাধুনা করে যে যার যার কাজে চলে গেল।

আমরা দূর থেকে বিরক্তিকর সময়টা এই বিনোদন দেখতে দেখতে পার করলাম।

প্রায়ই বড়তাকিয়া পার হবার সময় এই ঘটনা মনে পড়ে।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.