যে শিশুটি একটি পাঞ্জাবীর জন্য অঝোরে কেঁদেছিলো
ঘটনাটা ঘটে চাট্টগ্রাম জেলার মিরসরাইয়ে।
ছেলেটির নাম হচ্ছে - মোহাম্মদ ইসমাইল।
ছেলেটি একজন দুস্থ পরিবারের সন্তান।
যেদিন পোস্টটি দিয়েছিলাম সেদিন এক বোনের জন্মদিন ছিলো।
তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তার স্বামী বললেন, আমি এবারের জন্মদিনটি ইসমাইলের জন্য উৎসর্গ করে দিতে পেরে অনেক আনন্দিত।
জন্মদিনের সমুদয় খরচ তারা দুজনেই শিশুটির জন্য খামবদ্ধ করে দিয়ে দিলেন। ও
যেটা ছেলেটির মাকে হন্তান্তর করে দেয়া হয়।
এছাড়াও-
সেখানকার হিতকরী নামক একটি সংগঠন থেকে দেয়া হয় এই ঈদের সেরা উপহার।
মিরসরাইয়ের আবুতোরাব বাজারের সু স্টোর এর পক্ষ থেকে দেয়া হয় একজোড়া জুতো।
সে একি বাজারের অপরূপা কসমেটিকস থেকে ফ্রি-তে দেয়া হয়েছিলো ছেলেটির কিনতে চাওয়া ঘড়ি।
![]() |
কমফোর্ট হসপিটালের নিজাম ভাই সেই ছেলেটির জন্য পাঠিয়েছেন ১০০০ টাকা এবং আরো নাম প্রকাশে অনিচ্ছুক আরো দুইজন ভাই ১৫০০ ও ৫০০ টাকা করে দিয়েছেন ইসমাইলের জন্য। যা বাকি সব খরচের সাথে সমন্বয় করে রাখা হয়।
আপনারা জেনে খুশি হবেন যে, আরো দুজন এতিম দুস্থ শিশুকে জামা সেলাই করে দেয়া হয়েছে এবং এর জন্য যথেষ্ট সহযোগতা করেছেন সে এলাকার হিতকারি নামক একটি সংগঠন। সেই সংগঠন এর প্রধান কাজই হচ্ছে গরিব অসহায়দের পাশে দাঁড়ানো। শুরু থেকে শেষ পর্যন্ত এই সংগঠনটির ভূমিকায় ছিলো অসাধারণ।
যা আজ রাতে তারা হাতে পাবে চরম আনন্দ আর উত্তেজনা নিয়ে।
তাদের সকলের আনন্দে আল্লাহও আনন্দিত হবেন।ইনশাআল্লাহ।
__________________________
পুনশ্চঃ গত দুইদিনে হিতকরীর পক্ষ থেকে বাছাইকৃত ৬৩টি পরিবারকে স্পেশাল উপহার পৌছে দেয়া হয়।
অনেককে নগদ অর্থ এবং শাড়ি কিনে দেয়া হয়।




কোন মন্তব্য নেই
please do not enter any spam link in the comment box.