Header Ads

Header ADS

করোনায় মৃত ব্যাক্তির লাশ বাড়িতেই পড়ে রইল।

করোনায় মৃত ব্যাক্তির লাশ বাড়িতেই পড়ে রইল।


করোনায় মৃত ব্যাক্তির লাশ বাড়িতেই পড়ে রইল। 

   
ঘটনাটা ঘটে চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজমপুরে।

ঘটনাটা আজকে দিনের।
দুঃখের বিষয় এমন মর্মস্তুদ ঘটনা মীরসরাইবাসিকেও আবারো দেখতে হলো। 
কীভাবে লোকটা মারা গেছেন এই বিষয়ে আশেপাশের গ্রামের লোকেরা কেই ঠিক ভাবে বলতে পারছেন না। কেউ লাশটির সংস্পর্শে আসতেছিলেন না। 
তবে সেই গ্রামের এক ব্যক্তির বর্ণনামতে জানা যায় যে, শহরের বাসায় থাকা অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
নিজের দুই সংসারের স্ত্রী-সন্তানরা লাশ দাফনে অনাগ্রহী হন।
পরবর্তীতে একটা এম্বুলেন্স নিয়ে নিজের আপন ভাই বাড়িতে নিয়ে আসেন।
সেখানেও কারো একটু সহযোগিতার অভাবে ঘরে তুলতে পারেননি মৃত ভাইটিকে।

এমন দুঃখজনক ঘটনাটি ঘটেছে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজমপুরে।
স্থানিয়দের থেকে জানা যায় মারা যাওয়া লোকটার নাম- সালেহ আহমদ।

এই করোনা দুর্ভোগের মধ্যে যখন আমাদের এই অবস্থা যেখানে নিজ পরিবার সটকে গিয়েছে সেখানে বার বার প্রত্যক্ষদর্শীরা বলে উঠতেছেন  একটি সংগঠনের নাম। 
কি সেই সংগঠন ঘটনা তদন্ত করে জানা যায় ঐ সংগঠনের নাম-
শেষ বিদায়ের বন্ধু। 

লাশ দাফন না হওয়া নিয়ে করা একজনের একটা পোস্টে বহু লোকই শেষ বিদায়ের বন্ধু।নামে সংগঠনটির নাম মেনশন করছেন বার বার।

শেষ বিদায়ের বন্ধু


সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন কমফোর্ট হাসপাতালের Nizam Uddin ভাই জানালেন, ভোর থেকেই অনেকে কল করে জানাচ্ছে কিন্তু কেউ কিছু ফর্মালিটির দায়িত্ব নিতে ইচ্ছুক না। কিছু প্রশ্ন করলেই কল কেটে দেয়।
আমরা তো চাইলেই আর যখন তখন লাশ দাফন করতে পারিনা, সব একটা সিস্টেমে চলে।

তিনি আরো জানালেন- দুপুরের আহারের পর শেষ বিদায়ের বন্ধুরা লাশ দাফনে অকুস্থলে যাবার প্রস্তুতি নিচ্ছেন এবং আল্লাহ চাইলে আজকে আসরের পর জানাজা ও দাফন হবে।

এমন মর্মান্তিক ঘটনা মীরসরাইতে ২য় বার ঘটুক তা চাই না কেউ।
শেষ বিদায়ের বন্ধুদের প্রতি অনুরোধ-প্রতিটি লাশ দাফন শেষে হ্যান্ডমাইকে আপনারা কাউন্সেলিংমূলক কিছু বক্তব্য রাখুন, যেটার মাধ্যমে ভুল ধারনা চলে যাক, মানুষ আবার মানবিক হতে শিখুক।
আরো আরো শেষ বিদায়ের বন্ধু তৈরি হোক। 

#শুভকামনা_শেষ_বিদায়ের_বন্ধুদের জন্য।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

Blogger দ্বারা পরিচালিত.